ঠান্ডা পানীয় আর নয়

শীত আসছে, হিমেল হাওয়া তার প্রমাণ দিচ্ছে পাশাপাশি করোনা বাড়ার আতঙ্কের কথাও বলছেন চিকিৎসকরা। বিদেশে ফের লকডাউন শুরু হয়েছে বিভিন্ন স্থানে। এই সময়ে কী করা উচিত তার নির্দেশিকাও দিচ্ছেন বিজ্ঞানীরা। তাঁরা আগেও বলেছেন বাজার থেকে আনা শাকসবজি গরম জলে ধুয়ে ঘরে ঢোকান। গরম খাদ্য বা পানীয় ছাড়া রাস্তায় বা রেস্তোরায় খাবেন না বলে এও বলছেন বাইরে না খাওয়াই ভালো।


কিন্তু এবার সতর্কতা ঠান্ডা পানীয়তে। তাঁরা বলছেন পথ চলতে চলতে পথের ধারের দোকান থেকে ঠান্ডা জলও খাবেন না কারণ ওটির মধ্যে যদি সংক্রমণ ঢুকে থাকে তবে তা ১২ ঘন্টা কিংবা তার অধিক সময়ে জীবন্ত থাকে। এমনকী বাড়ি থেকে বেরোলে সাথে খাবার ও জল নিয়ে বেরোতে উপদেশ দিচ্ছেন।   

 

Post a Comment

Thank You for your important feedback

أحدث أقدم