নীতা আম্বানি, ভারতের বাণিজ্যজগতের মস্ত বড় নাম। ভারতের তথা এশিয়ার বাণিজ্যের টাইকুন মুকেশ আম্বানির স্ত্রী। শুধু বড়ো বাড়ির গৃহবধূ হিসাবেই তাঁর পরিচয় নয়, রিলায়েন্সের বহু সংস্থার ফাউন্ডার পরিচালক। এদের গ্রুপের খেলার বিষয়টিও নীতা দেখেন এছাড়া সংস্কৃতির সঙ্গেও যুক্ত। তাঁরই ইচ্ছায় ISL ফুটবল প্রতিযোগিতা। আগামী ২০ নভেম্বর টুর্নামেন্ট শুরু হচ্ছে ইস্টবেঙ্গল মোহনবাগান সহ বহু দল নিয়ে।
আজ দুবাইতে IPL ফাইনাল। তাঁরই দল মুম্বই ইন্ডিয়ান্স খেলবে। বেশ কিছু সামাজিক কাজের সাথেও যুক্ত তিনি। একটি স্কুলও চালান তিনি। মুম্বই শহরের কোলাবা অঞ্চলে তাঁদের সুবিশাল বাড়ি যেখানে নীতা তাঁর অফিসটি রেখেছেন। রাজনীতি না করলেও মোদি, সোনিয়া থেকে মমতা অবধি সবার সাথে সুসম্পর্ক। মঙ্গলবার তাঁর ৫৬ তম জন্মদিবস |
إرسال تعليق
Thank You for your important feedback