অবস্থা হাতের বাইরে, ইতালিতে ফের লকডাউনের দাবি

করোনার সংক্রমণ এখন মোটামুটি হাতের বাইরে। এমনটাই অভিমত ইতালির স্বাস্থ্য বিশেষজ্ঞদের। তাঁরা এখনই ইতালিতে পুরো লকডাউন জারি করার পক্ষে সওয়াল করেছেন। ইতালি সরকার গত সপ্তাহে নৈশ কার্ফু জারি করেছে। ৬টি অঞ্চলে জারি হয়েছে কড়া নিষেধাজ্ঞা। কিন্তু হাসপাতালগুলির হাল দেখে তাঁরা মনে করছেন, এটা যথেষ্ট নয়। মিলানের নামী হাসপাতালের প্রধান মাসিমো গাল্লির মতে, অবস্থা হাতের বাইরে। গোটা দেশে লকডাউন জারির পক্ষে তিনি। 

 

একই দাবি, ইতালির ফেডারেশন অফ মেডিকেল গিল্ডসের। আগামী মাসে পরিস্থিতি আরও মারাত্মক হবে। এ পর্যন্ত ইতালিতে ৪১ হাজার নাগরিক মারা গিয়েছেন, মোট সংক্রমিত ৯ লাখ ৩৫ হাজারের বেশি। প্রতিদিন ৪৫০ জনের মতো মৃত্যু হচ্ছে। দৈনিক সংক্রমণ ৩০ হাজার।

Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post