হারের পরেই গদি আঁকড়ে থাকা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে জোড়া ধাক্কা। জর্জিয়ায় নতুন করে ভোট গোনার পরেও বিজয়ী ঘোষণা করা হয়েছে জো বাইডেনকে। অন্যদিকে, মিশিগানে ট্রাম্পের নিজের দল রিপাবলিকানের শীর্ষ নেতারা পরিষ্কার জানিয়ে দিয়েছেন, মিশিগানে ভোট নিয়ে তাঁদের কোনও অভিযোগ নেই। ২০ জানুয়ারি ডেমোক্রাট বাইডেন শপথ নেওয়ার তোড়জোড় শুরু করলেও হার মানার কোনও লক্ষণই দেখাচ্ছেন না ট্রাম্প। তাঁর টিম ভোট জালিয়াতি নিয়ে মামলার চেষ্টা চালিয়ে যাচ্ছে।
১৯৯২ থেকে জর্জিয়া রিপাবলিকানদের দখলে, বাইডেন ট্রাম্পের থেকে সেই জর্জিয়া ছিনিয়ে নিয়েছেন। ৩ নভেম্বর আমেরিকায় গণনা শুরু হতেই ট্রাম্প এগিয়ে থাকলেও শেষে বাইডেন জয়ী হন জর্জিয়া থেকে। ট্রাম্প এই ফলাফল মেনে নিতে পারেননি, তাঁর পক্ষ থেকে পুনর্গণনার দাবি জানানো হয়। পুন্রগণনার আগে ১৪,০০০ ভোটে জয়ী হয়েছিল বাইডেন, ফের গোনার পরে ১,২২৮৪ ভোটে জয়ী বাইডেন।
৭ নভেম্বর পেনসিলভেনিয়া, মিশিগান, উইসকনসিন থেকে জয়ী ঘোষণার পর জর্জিয়ার ১৬ ইলেকট্ররাল ভোট যুক্ত হয়ে ফলাফল দাঁড়ায় বাইডেনের ৩০৬, ট্রাম্পের ২৩২। ২০১৬ নির্বাচনে পাঁচ শতাংশ বেশি ভোটে হিলারি কিল্টনকে হারিয়ে জয়ী হয়েছিল ট্রাম্প। সেই জর্জিয়ার প্রায় ৫ লক্ষ ভোটার মুখ ফেরাল রিপাবলিকানদের থেকে।

إرسال تعليق
Thank You for your important feedback