চতুর্দিকে সাঁটানো হাতে লেখা পোস্টার -- দোহাই করোনা নিয়ে এখানে আর আলোচনা নয়। করোনা, লকডাউন কিংবা সংক্রমণ নিয়ে কোনও কথা একেবারে নিষিদ্ধ।
রোমের উপকণ্ঠে একটি ছোট কফি বারের ম্যানেজার এই পোস্টার সাঁটিয়েছেন। তাঁর উদ্দেশ্য, করোনা ভীতি থেকে অন্তত কিছুক্ষণের জন্য খদ্দেররা রেহাই পান। কফি খেতে খেতে তাঁরা বরং কথা বলুন অন্য কিছু নিয়ে। ম্যানেজার ক্রিস্টিনা মাত্তিওলির কথায়, মাসের পর মাস আমরা এই একটা বিষয় নিয়েই কথা বলে চলেছি। তাই পরিবেশ হালকা করার জন্যই এই পোস্টার।
করোনার প্রকোপের পর ইতালিতেই ইউরোপের অন্য দেশগুলি তুলনায় সবথেকে বেশিদিন লকডাউন হয়েছিল। ইতালিয়ানদের সেসব সইতে হয়েছিল অনেক বেশি। গ্রীষ্মের সময় জীবনযাত্রা প্রায় স্বাভাবিক হয়ে গিয়েছিল। আবার প্রতিদিন মৃত্যু বাড়ছে, আবার লোকের আলোচনায় ফিরে এসেছে করোনা প্রসঙ্গ। তাই পোস্টারে এই অনুরোধ।
এরপর বারে আসা খদ্দেররাও আর যাথাসম্ভব করোনা এড়িয়ে যাচ্ছেন টেবিলে বসে। অনেকতেরই মতে, এটা দারুণ আইডিয়া। করোনা নিয়ে কথা বলতে বলতে তাঁরা থকে গিয়েছেন।
তবে করোনাকে এড়ানো যায় কী করে? মাস্ক, স্যানিটাইজার সর্বত্র। সরকারি নির্দেশে সন্ধে ৬টায় ঝাঁপ ফলতে হচ্ছে এই বারটিকে। তারমধ্যে ক্রেতাদের আলোচনার নতুন খোরাক জোগাতে আরও একটা পোস্টার সাঁটা হয়েছে. ইতিহাস, সংস্কৃতি নিয়ে।
إرسال تعليق
Thank You for your important feedback