করোনায় আক্রান্ত ট্রাম্পের বড় ছেলে

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বড় ছেলে ডোনাল্ড ট্রাম্প জুনিয়র করোনায় সংক্রমিত হয়েছেন। শুক্রবার এই খবর জানা গিয়েছে। এই সপ্তাহের গোড়াতেই তাঁর পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে। তার পর থেকেই তিনি কোয়েরান্টাইনে। তাঁর শরীরে করোনার কোনও লক্ষণ নেই। সব বিধিনিয়ম মেনেই তিনি চলছেন। 


৪২ বছরের জুনিয়র ট্রাম্প প্রেসিডেন্টের পরিবারের স্রবশেষ করোনা আক্রান্ত সদস্য। এর আগে বাবা ট্রাম্প আর তাঁর স্ত্রী মেলানিয়া করোনায় আক্রান্ত হয়েছেন। তাঁদের সন্তান ব্যারনও সংক্রমিত হয়েছিলেন। প্রেসিডেন্টকে কিছুদিনের জন্য মিলিটারি হাসপাতালে ভর্তি করতে হয়েছিল।


Post a Comment

Thank You for your important feedback

أحدث أقدم