এবার ‘ই-পাস’ ছাড়াই মেট্রোয় চড়তে পারবেন মহিলা ও শিশুরা

এবার থেকে মহিলা ও শিশুদের কলকাতা মেট্রোয় চড়তে আর ই-পাস লাগবে না। শুধু স্মার্টকার্ড থাকলেই তাঁরা মেট্রো স্টেশনে ঢুকতে পারবেন বলে জানিয়ে দিয়েছে কলকাতা মেট্রো কর্তৃপক্ষ। তারা জানিয়েছে, শুক্রবার থেকেই মেট্রো রেলে যাতায়াত করতে গেলে মহিলা এবং ১৫ বছরের নীচের শিশুদের আর ই-পাস নিতে হবে না। তবে সারাদিনের জন্য নয়, সকাল ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মহিলা ও শিশুরা ই-পাস ছাড়াই মেট্রো চড়তে পারবেন। অর্থাৎ অফিস টাইমে ই-পাস সকলকেই জোগাড় করতে হবে। 


শিশুদের ক্ষেত্রে অবশ্য স্কুলের আইডি কার্ড দেখাতে হবে অভিভাবকদের। উল্লেখ্য, আনলক পর্বে কলকাতা মেট্রো চলাচল শুরু করে প্রায় ৬ মাস পর। কিন্তু মেট্রো স্টেশনে ঢুকতে হলে সকলকেই নির্দিষ্ট ওয়েবসাইট ও অ্যাপ থেকে নির্দিষ্ট সময়ের জন্য ই-পাস জোগার করতে হচ্ছিল যাত্রীদের। প্রথম দিকে কম পরিষেবা মিললেও ধাপে ধাপে পরিষেবা বাড়ায় মেট্রো কর্তৃপক্ষ। সংশ্লিষ্ট মহলের ধারণা, মহিলা ও শিশুদের ছাড় দেওয়ায় এবার ধাপে ধাবে টাইম স্লট বুকিংও তুলে দিতে পারে মেট্রো কর্তৃপক্ষ।




Post a Comment

Thank You for your important feedback

أحدث أقدم