গণনাকেন্দ্রে ট্রাকভর্তি ভুয়ো ব্যালট, গ্রেফতার সশস্ত্র ২

ভুয়ো ব্যালট ভর্তি ট্রাক নিয়ে দুই সশস্ত্র ব্যক্তি হাজির আমেরিকার পেনসিলভেনিয়ার কনভেনশন সেন্টারে। সেখানে প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগণনা চলছে। ওই দুইজনের নাম ৬১ বছরের আন্তোনিও লামোত্তা এবং ৪২ বছরের জোশুয়া চেজস্পিক। তাদের গ্রেফতার করা হয়েছে। পারমিট ছাড়াই তারা হ্যান্ডগান নিয়ে ঘুরছিল। একটি সিলভার হ্যামার ট্রাক নিয়ে সশস্ত্র দুজন ভোটগণনা কেন্দ্রের দিকে যাচ্ছে, এই খবর পেয়ে পুলিশ তাদের ধরে ফেলে। তাদের কাছ থেকে ১৬০ রাউন্ড গুলিও মিলেছে।

 

 

 তাদের কাছে পাওয়া ভুয়ো ব্যালট কাদের পক্ষের, কোথা থেকে এল তা এখনও পরিষ্কার নয়। ওই দুজনের উদ্দেশ্য জানা যায়নি। তবে তাদের মেসেজ থেকে জানা গিয়েছে, ভোট গোনার ব্যাপারে তারা উদ্বিগ্ন। তাই ট্রাকভর্তি ভুয়ো ব্যালট নিয়ে হাজির হয়েছিল তারা। তাদের গাড়িতে অতি দক্ষিণপন্থী কিউ অ্যানন কনস্পিরেসি মুভমেন্টের স্টিকার পাওয়া গিয়েছে। তাদের প্রত্যেককে সাড়ে সাত লাখ ডলারের জামিনে ছাড়া হয়েছে তাদের। তাদের সঙ্গে ছিলেন এক মহিলাও। তাঁকে ধরা যায়নি।

Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post