আইপিএল বেটিং চক্রের সঙ্গে জড়িত সন্দেহে গ্রেফতার হয়েছেন প্রাক্তন রঞ্জি ক্রিকেটার রবিন মরিস। মুম্বইয়ের ভারসোভায় তাঁর ইয়ারি রোডের বাড়িতেই এই বেটিং চলছিল। বাজেয়াপ্ত হয়েছে ল্যাপটপ ও ফোন। তাঁকে ভারসোভা থানার পুলিশ গ্রেফতার করেছে। রবিন ওডিশা ও মুম্বইয়ের হয়ে রঞ্জি খেলেছেন। ৪৪ বছরের রবিনের জন্ম কানাডায়। মুম্বইয়ের হয়ে তিনি ৪২টি প্রথম শ্রেণীর ম্যাচ খেলেছেন। খেলেছেন দেশের আন্ডার ১৯ টিমেও। এর আগেও আইসিসি অভিযোগ করেছিল, ২০১৭ সালে রবিন শ্রীলঙ্কায় অস্ট্রেলিয়া ও ভারতের টেস্ট সিরিজে ম্যাচ গড়াপেটায় যুক্ত ছিলেন।
তাঁর সঙ্গে গ্রেফতার হয়েছে আরও ২ জন। অন্যদিকে, মহারাষ্ট্রের পালঘরে বেটিংয়ের অভিযোগে গ্রেফতার হয়েছে তিনজন। বুধবার এক ওষুধের দোকানি জিনেশ পুনামিয়াকে ধরা হয়। তার ফোন চেক করে ইরফান শেখ এবং তার শাগরেদ সাহবাজকে গ্রেফতার করা হয়েছে। তারা মোবাইল ব্যবহার করে বেটিং চালাচ্ছিল। শুক্রবার মুলুন্দের একটি ফ্ল্যাট থেকে একই অভিযোগে গ্রেফতার হয়েছে আরও তিনজন। তারা কেকেআর এবং চেন্নাইয়ের ম্যাচের ওপর বেটিং করছিল। ৪১টি মোবাইল ফোন, বহু সিম, স্মার্টফোন ট্যাবলেট ও নগদ লক্ষাধিক টাকা উদ্ধার করা হয়েছে।
إرسال تعليق
Thank You for your important feedback