দুজনই দিল্লির ছেলে, একসাথে খেলেওছেন কিন্তু কোথাও একটা রেষারেষি আছে গৌতম গম্ভীর এবং বিরাট কোহলির। IPL-এ কলকাতা দুবার চ্যাম্পিয়ন হয়েছে গম্ভীরের নেতৃত্বে। কিন্তু একেবারে গোড়ার দিন থেকে কোহলি বেঙ্গালোরে খেলছেন, অধিনায়কও অনেকদিনের। কিন্তু কোনওদিন চ্যাম্পিয়ন হয়নি তাঁর দল। বর্তমানে বিজেপির সাংসদ গৌতম, তিনি বলেছেন, কোহলির যোগ্যতাই নেই অতএব অধিনায়কের পদ ছাড়ুন।
বিরাট অবশ্য এর কোনও উত্তর দেননি। এর আগেও খারাপ ফর্মের জন্য কিংবদন্তি সুনীল গাভাসকার ধারাভাষ্য দিতে গিয়ে মজা করে বলেছিলেন, করোনা আবহে বিরাট তাঁর বৌয়ের সাথে বল খেলে প্র্যাক্টিস করেছেন। তবে এটা বাস্তব বেশ কিছুদিন ধরে কোহলি ফর্মেই নেই। সামনে অস্ট্রেলিয়ার বড় সফর। এই সময়ে কোহলির ফর্ম ফিরিয়ে না এলে দেশের সমস্যা।

إرسال تعليق
Thank You for your important feedback