টেকনিকাল কলেজে ইঞ্জিনিয়ারিং পড়ার ছাত্র নেই

 বেসরকারি কলেজে ছাত্রছাত্রী ভর্তি হচ্ছে ঠিকই, কিন্তু ইঞ্জিনিয়ারিং পড়ার আগ্রহ নিদারুণভাবে কমছে। বিষয়টি এরকম, কোর ইঞ্জিনিয়ারিং বলতে যা বোঝায় তা মেকানিক্যাল, ইলেকট্রিকাল, সিভিল। সেখানে ভর্তি হচ্ছে না। কারণ চাকরি নেই বাজারে। এরপর অন্য বিভাগ যথা আইটি, কম্পিউটার সায়েন্স, ইলেকট্রনিক্স ইত্যাদি শাখাতেও ভর্তি নেই। সল্টলেকে বা নিউটাউনে আইটি সেক্টরে চাকরির বাজার খারাপ, নতুন চাকরি দূরস্থান পুরনোদের চাকরি যাচ্ছে। কারণটা কী?

এক ইঞ্জিনিয়ারিং কলেজের প্রশাসক জানালেন, করোনা আবহে ভারতের চাকরির বাজার অত্যন্ত খারাপ হয়ে গিয়েছে। তবে ভর্তি হচ্ছে কোথায়, প্রশ্নের উত্তরে তিনি জানালেন, ফার্মাসিউটিক্যাল, নার্সিং ইত্যাদির বাজার ভালো। ভালো বায়টেক, বিবিএ ইত্যাদি কোর্স পড়তে আগ্রহী ছাত্রছাত্রীরা।


তবে এই এডুকেশন বাণিজ্যের ভবিষ্যৎ কী তিনি জানালেন, আপাতত খুব খারাপ অন্তত করোনার আগে ও পরে কর্মহীন হয়েছেন লক্ষ লক্ষ চাকরিজীবী। এখন সবাই চিকিৎসা বিষয়ক পড়াশুনাতেই আগ্রহ দেখাচ্ছে |

Post a Comment

Thank You for your important feedback

أحدث أقدم