দেশে করোনায় নতুন আক্রান্ত ৪৬,৯৬৩, মোট সংক্রমিত ৮১,৮৪,০৮২

দেশে নতুন করে করোনায় আক্রান্ত হলেন ৪৬,৯৬৩ জন। এনিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৮১,৮৪,০৮২ জন। সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা ৭৪ লাখ ৯১ হাজার। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের হিসেবে সুস্থতার হার ৯১.৫৪ শতাংশ। করোনায় দেশে মৃত্যু দাঁড়িয়েছে ১,২২,১১১। গত ২৪ ঘণ্টায় মারা গিয়েছেন ৪৭০ জন। 

 

মৃত্যুর হার ১.৪৯ শতাংশ। অ্যাক্টিভ কেসের সংখ্যাও পরপর তিনদিন ৬ হাজারে নীচে। ৭ আগস্টে ভারতের করোনা সংক্রমিতের সংখ্যা ২০ লাখ পেরিয়েছিল। ২৩ আগস্ট তা হয় ৩০ লাখ। আর ৫ সেপ্টেম্বর তা হয় ৪০ লাখ। ১৬ সেপ্টেম্বর তা ৫০ লাখ পেরোয়, ২৮ সেপ্টেম্বর ৬০ লাখ. ১১ অক্টোবর ৭০ লাখ এবং ২৯ অক্টোবর তা ৮০ লাখ ছাড়িয়েছে।


Post a Comment

Thank You for your important feedback

أحدث أقدم