গত ২৪ ঘণ্টায় আরও কমেছে দেশে দৈনিক করোনা সংক্রমণ। একদিনে ৫৮ হাজারের বেশি মানুষ সুস্থ হওয়ায় একদিনে অ্যাক্টিভ রোগী কমেছে ২০ হাজারের বেশি। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুসারে গত ২৪ ঘণ্টায় দেশে ৩৮,৩১০ জন নতুন আক্রান্ত হয়েছেন। মোট আক্রান্ত ৮২,৬৭,৬২৩ জন। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৪৯০ জনের। মোট মৃত ১,২৩,০৯৭ জনের। এর মধ্যে তনিভাগের এক ভাগই মহারাষ্ট্রে। এরপর কর্নাটক এবং তামিলনাড়ু।
তারও পরে উত্তরপ্রদেশ, অন্ধ্রপ্রদেশ, পশ্চিমবঙ্গ, দিল্লি। সুস্থ হয়েছেন মোট ৭৬,০৩, ১২১ জন। মোট আক্রান্তের প্রায় ৯২ শতাংশই সুস্থ হয়েছেন। অ্যাক্টিভ কেস এখন ৫,৪১, ৪০টি। পজিটিভিটি রেট এখন ৩.৬৬ শতাংশ। পশ্চিমবঙ্গে মোট আক্রান্ত এখন ৩,৮১,৬০৮। গত ২৪ ঘণ্টায় রাজ্যে আক্রান্ত ৩, ৯৫৭ জন। মোট মৃত্যু ৬,৯৫৭।
Post a Comment
Thank You for your important feedback