দেশে নতুন করে করোনায় আক্রান্ত হলেন ৪৭,৬৩৮ জন। মারা গেলেন ৬৭০ জন। এনিয়ে মোট আক্রান্ত দাঁড়াল ৮৪১১,৭২৪ জন, মোট মৃত ১,২৪,৯৮৫ জন। মোট সক্রিয় সংক্রমণ ৫,২০,৭৭৩। মোট সুস্থ হয়েছেন ৭৭,৬৫,৯৬৬ জন। অন্য রাজ্যে দৈনিক সংক্রমণ কমলেও কেরল ও দিল্লির দৈনিক সংক্রমণ চিন্তায় রাখছে। মৃতদের এক-তৃতীয়াংশ মৃত্যুই হয়েছে মহারাষ্ট্রে।
তারপর কর্নাটক এবং তামিলনাড়ু। তালিকায় তার পরে উত্তরপ্রদেশ, অন্ধ্রপ্রদেশ, পশ্চিমবঙ্গ, দিল্লি। পঞ্জাব, গুজরাত, মধ্যপ্রদেশ, ছত্তিশগঢ়, রাজস্থান, হরিয়ানাতেও মৃত্যু সংখ্যা উল্লেখযোগ্য। সংক্রমণের হার। ৩.৯০ শতাংশ। গত ২৪ ঘণ্টায় দেশে করোনা পরীক্ষা হয়েছে ১২ লক্ষ ২০ হাজার ৭১১ জনের। রাজ্যে মোট আক্রান্ত এখন ৩,৯৩,৫২৪। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ৩,৯৪৮ জন। এ রাজ্যে মোট মৃত ৭, ১২২। ৩ লক্ষ কোভিড আক্রান্ত ইতিমধ্যেই সুস্থ হয়ে উঠেছেন।
Post a Comment
Thank You for your important feedback