সুস্থ সংস্কৃতি ও ধর্ম নিয়ে উগ্রতার বিরোধিতা চিরকালই বামেরা করেছেন, এমনই দাবি ভারতের বুদ্ধিজীবী মহলের। সম্প্রতি প্যারিসে উগ্রপন্থী হামলা বেড়ে চলেছে। বাদ যাচ্ছে না গির্জাও। গত ১৬ অক্টোবর প্যারিসে এক শিক্ষকের মাথা কেটে নেওয়া হয়েছে । তারপর থেকেই ফরাসি রাষ্ট্রপ্রধান ইম্যানুয়েল ম্যাকরঁ বিশ্ববাসীর কাছে বার্তা দিয়ে কড়া ব্যবস্থা নিচ্ছেন দেশে। ভারত সহ সারা বিশ্ব এই করোনা আবহে এই সন্ত্রাসবাদের নিন্দায় ফ্রান্সের পাশে দাঁড়িয়েছে।
ভারতের ১৩০ জন বিদ্বজ্জন লাগাতার এই সন্ত্রাসের সমালোচনা করে বিবৃতি দিয়েছেন।, এদের মধ্যে চলট্টিত্র জগতের নাসিরউদ্দিন শাহ, শাবানা আজমি, জাভেদ আখতারদের মতো বামপন্থী বুদ্ধিজীবীরা রয়েছেন। তাঁরা বলেছেন, কোনো উন্মাদনায় গড, দেবী বা নবির নাম নেওয়া অপরাধ। বিবৃতিতে স্বাক্ষর করেছেন ১৩০ জন। তাতে রয়েছেন জিশান আইয়ুব, ফিরোজ আব্বাস খান, আন্নদ পটবর্ধন, জুলিও এফ রিবেরো।
Post a Comment
Thank You for your important feedback