সেই মুম্বই

ফের IPL চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্স। ক্রিকেটের পীঠস্থান মুম্বই এবং সেখান থেকে উঠে আসা কিংবদন্তি সুনীল গাভাসকরের ভবিষ্যৎবাণীই সত্যি হল। মুম্বই খুব সহজেই দিল্লি ক্যাপিট্যালসকে হারিয়ে ৫ম বারের মতো ঘরে তুলল ট্রফি। অনেকদিন বাদে দুর্দান্ত ফর্মে খেললেন রোহিত শর্মা। কখনই মনে হয়নি দিল্লি জিততে পারবে। এই ম্যাচ খেলে রোহিত প্রমাণ করলেন তাঁর এখন কোনও চোট নেই এবং অধিনায়ক হওয়ার সব যোগ্যতা তাঁর আছে।

 


খেলা শেষে ট্রফি হাতে মিনি দীপাবলি উৎযাপিত হলো দুবাইয়ের মাঠে। এরপর অস্ট্রেলিয়া যাওয়ার পালা। যদিও টি ২০ এবং একদিবসীয় ম্যাচে রোহিত নেই কিন্তু প্রশ্ন তুলে দিয়ে গেলেন, সাদা বলে তিনিই মাঠে রাজা। আগাম বছর কোবিড পরিস্থিতি  যাই থাকুক না কেন ভারতেই IPL হবে জানিয়েছেন BCCI সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়।

Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post