করোনাবিধি মেনেই পুজো চলছে কালীতীর্থগুলিতে

কঠোরভাবে করোনা বিধি মেনেই পুজো চলছে বিভিন্ন মন্দিরে। দক্ষিণেশ্বরে সকাল থেকেই শুরু হয়েছে পুজো। শারীরিক দূরত্ববিধি মেনে, থার্মাল টেস্টের পর স্যানিটাইজার গেটের মধ্যে দিয়ে মন্দিরে ঢুকতে দেওয়া হচ্ছে ভক্তদের। ফুল, ধূপ নিয়ে কেউই যেতে পারছেন না। মন্দিরের পুরোহিতরা পরেছেন পিপিই। এবছর ভরতারিণীর মন্দিরের গর্ভগৃহে প্রবেশ নিষিদ্ধ। মাকে দর্শন করতে হচ্ছে দূর থেকেই। সকালে ছিল লম্বা লাইন। বেলা বাড়তে বেড়েছে ভিড়ও। 


 এদিন তারাপীঠেও ভক্তের ঢল। তবে সেখানেও ভিড় নিয়ন্ত্রণে সতর্ক রয়েছে মন্দির কর্তৃপক্ষ। স্যানিটাইজ করার পরই মালা পরানো হচ্ছে তারা মায়ের গলায়। পুরোহিতরাও পুজো করছেন মাস্ক মুখে দিয়েই। তারামাকে ভোগের জন্যরাঁধা হয়েছে পঞ্চব্যঞ্জন রান্না করা হচ্ছে। কালীঘাট, কঙ্কালিতলা, ঠনঠনিয়াতেও রয়েছে কড়া বিধিনিষেধ। মন্দিরে প্রবেশধিকার নেই কারও। 




Post a Comment

Thank You for your important feedback

أحدث أقدم