কঙ্গনা হিমাচল থেকে বেরোলেন

নানা বিতর্কিত মন্তব্য করে একপ্রকার মুম্বই ছাড়া হয়েছিলেন কিন্তু তথাকথিত বলিউড কুইন কতদিন আর নিজের বাড়ি হিমাচলের মানালিতে থাকবেন ? তিনি জানেন পর্দার বাইরে দীর্ঘদিন থাকলে তাঁর জনপ্রিয়তা কমবে, অনুগামীরা সরে যাবে। কিন্তু মুম্বই ফিরলেই তো পুলিশি চাপ। মুম্বই কোর্ট মুম্বই পুলিশের দাবি মেনে কঙ্গনাকে প্রশাসনের মুখোমুখি হতে আদেশ দিয়েছে। তাঁর বিরুদ্ধে উস্কানির অভিযোগ রয়েছে। তিনবার মুম্বাই পুলিশ তাঁকে নোটিশ দিয়েছে বান্দ্রা থানায় উপস্থিত থাকার জন্য। ভাইয়ের বিয়ের কারণ দর্শিয়ে তিনি অনুপস্থিত ছিলেন। এবারে ২৩, ২৪ নভেম্বর কঙ্গনাকে থানায় উপস্থিত থাকার সমন জারি করেছে পুলিশ।


কিন্তু তিনি আপাতত মুম্বই যাচ্ছেন না বলে সংবাদ। যাচ্ছেন হায়দরাবাদ, থালাইভি ছবির শুটিং করার জন্য। এই ছবিটি প্রয়াত নেত্রী বা অভিনেত্রী জয়ললিতার জীবনী নিয়ে। জয়ার ভূমিকায় কঙ্গনার শুটিং শেষ পর্যায়ে। শুটিং শেষে তিনি মানালি ফিরে আসবেন বলেই সংবাদ।      

Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post