কথায় আছে তেত্রিশ কোটি দেবদেবী হিন্দুদের। এই তেত্রিশ কোটির পুজো হয় কিনা সন্দেহ, কিন্তু বাঙালির বারো মাসে তেরো পার্বন রয়েছেই। যেমন ভাইফোঁটা, তেমনই আজ কার্তিক পুজোও। সাধারণত কার্তিক ও বিশ্বকর্মা পুজো প্রায় একই সময়ে হয়ে থাকে। তবে তিথির কোনও বালাই নেই। প্রতি বছর ১৭ সেপ্টেম্বর বিশ্বকর্মা এবং ৩০ কার্তিক হয়ে থাকে কার্তিকের আরাধনা। কিন্তু কারা করে এই পুজো ? শোনা যায়, সন্তান কামনায় এই পুজো হয়ে থাকে আবার বিপরীত মত, সন্তান যেন না আসে সে কারণে কার্তিক পুজো।
সর্বজনীন দুর্গা, কালী, সরস্বতী, লক্ষ্মী, গণেশ ইত্যাদি বিভিন্ন পুজো হয়ে থাকে সময়ে তিথি অনুযায়ী। কার্তিক পুজোও সুবিশালভাবে হয় বর্ধমানের কাটোয়ায়। এছাড়া চুঁচুড়া ও হগলির বিভিন্ন প্রান্তে কার্তিক পুজো হয়। কাটোয়ায় বিশাল মূর্তির প্রতিমা পাড়ায় পাড়ায় গড়া হয় এবং তাকে কেন্দ্র করে মেলা উৎসব ইত্যাদি হয়ে থাকে। যদিও করোনা আবহে এবার সতর্কতা নিয়েছে কাটোয়াবাসী, তবুও পুজো হচ্ছে আজ।
إرسال تعليق
Thank You for your important feedback