আপাতত ভেন্টিলেশন থেকে বেরিয়ে এসেছে কলকাতা নাইট রাইডার্স। তবে পুরোপুরি সংকটমুক্ত হতে আরও দুই দিন। রবিবার রাজস্থান রয়ালসের বিরুদ্ধে অসাধারণ জয় পেল তারা। মূলত ক্যাপ্টেন মর্গানের ঝোড়ো ব্যাটিং ও প্যাট কামিংসের আগুন ঝরানো বোলিংয়ে ৬০ রানে জয় পেল কলকাতা। অবশ্য অনেকদিন বাদে দলের বেশির ভাগ খেলোয়াড়রা ফর্মে খেললেন। নকআউট থেকে বিদায় নিলো রাজস্থান।
একইদিনে পাঞ্জাবও বিদায় নিলো ধোনির দল চেন্নাইয়ের কাছে হেরে। এই দুটি দলই নাইটের মাথাব্যথার কারণ ছিল। অবশ্য এখনও শাহরুখের দলকে অপেক্ষা করতে হবে তিনটি দলের অবস্থানের উপর, বিরাটের আর সি বি বনাম দিল্লি ক্যাপিটালসের খেলায় যদি ব্যাঙ্গালোর ২২ রানে হারে কিংবা দিল্লি ১৬ রানে হারে ব্যাঙ্গালোরের কাছে তবে একটা সুযোগ কলকাতার পাশাপাশি মঙ্গলবার যদি হায়দ্রাবাদ মুম্বইয়ের কাছে হারে তবে সুযোগ থাকবে নকআউট পর্যায়ে যাওয়ার। তবে যেভাবে ভাগ্য কাজ দিচ্ছে KKR-এর তাতে আশাবাদী হতেই পারেন কলকাতাবাসী।

Post a Comment
Thank You for your important feedback