করোনায় আক্রান্ত তারকা ফুটবলার সালাহ

করোনাভাইরাসে আক্রান্ত মিশরের তারকা ফুটবলার মহম্মদ সালাহ। মিশরের ফুটবল অ্যাসোসিয়েশনের (ইএফএ) পক্ষ থেকে এক আনুষ্ঠানিক বিবৃতিতো ওই খবর জানানো হয়েছে। শুক্রবার প্রথমে ইএফএ টুইটে জানায়, করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন সালাহ। কিন্তু পরে সেটি মুছে তারা নতুন টুইটে লেখে, আসন্ন ম্যাচ খেলতে যাওয়া দুই দল মিশর ও টোগোর তিনজন খেলোয়াড় করোনা পজিটিভ। ম্যাচের আগের দিন তাদের দ্বিতীয় করোনা টেস্ট হবে। 

 

তবে এর খানিক পরেই আবার বিভ্রান্তি দূর করে পূর্ণাঙ্গ বিবৃতি দিয়েছে ফেডারেশনটি। এখন করোনা আক্রান্ত হওয়া বাধ্যতামূলক আইসোলেশনে থাকতে হচ্ছে সালাহকে। স্বাভাবিকভাবেই খেলতে পারবেন না টোগোর বিপক্ষে আগামী দুই ম্যাচে। মিশরের জাতীয় দল ও লিভারপুলের তারকা ফুটবলার সালাহর দ্বিতীয়বার করোনা টেস্টে নিশ্চিত হওয়া গিয়েছে, তিনি কোভিড-১৯ পজিটিভ।


Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post