দ্বিতীয় দফার ভোটে ৩ নভেম্বর। তার আগে রবিবার বিহারে ফের প্রচারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এদিন তিনি চারটি সভা করবেন। গত কয়েক সপ্তাহে মোদি বিহারে গিয়েছেন দুইবার, এটি তৃতীয় সফর। মোদি ইতিমধ্যেই ৬টি সভা করেছেন। সবমিলিয়ে তিনি সভা করবেন ১৬টি। রবিবার রাতেই হিন্দিতে টুইট করে মোদি বলেছেন, তিনি বিহারের জনগণের মাঝে থাকবেন রবিবার। ছাপরা, সমস্তিপুর, মোতিহারি এবং বাগাহায় তিনি জনসভায় জনগণের আশীর্বাদ চাইবেন। তিবি প্রচার শুরু করবেন প্রাক্তন মুখ্যমন্ত্রী লালুপ্রসাদের গড় ছাপরা থেকে।
এই প্রথম জেলবন্দি লালুপ্রসাদ ভোটে প্রচার করতে পারছেন না। তাঁর ছেলে তেজস্বী যাদব টুইটে বলেছেন, মোদি প্রচারে এসে মানুষের জীবনকে উন্নত করা এবং তাদের সমস্যা সমাধানের কথা বলবেন, বিহার এটাই আশা করে। গত বুধবার মোদি নীতীশ কুমারকে পাশে নিয়ে জনসভা করেন। সেখানে তিনি তেজস্বীকে জঙ্গলরাজ কা যুবরাজ বলে অভিহিত করেছেন। পাল্টা তেজস্বী, মোদি প্রধানমন্ত্রী। তিনি যা খুশি বলতেই পারেন। বিহারে তিনি বিশেষ প্যাকেজ, বেকারির মতো আরও গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলতে পারতেন। এদিনই দ্বিতীয় দফার নির্বাচনী প্রচারের শেষদিন।
Post a Comment
Thank You for your important feedback