মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ১৮টি নির্বাচনী সমাবেশ থেকে করোনা আক্রান্ত হয়েছেন ৩০ হাজারেরও বেশি মানুষ। তাদের মধ্যে মারা যেতে পারেন ৭০০ জনের বেশি রোগী। আমেরিকা স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষকরা জানিয়েছেন, ট্রাম্পের সভার জন্য সংক্রমণ ও মৃত্যুর নিরিখে বড় মূল্য চোকাতে হবে। তাঁরা দেখেছেন, ২০ জুন থেকে ২২ সেপ্টেম্বরের মধ্যে এই সংক্রমণ ছড়িয়েছে। সভার শ্রোতারা ছাড়াও তাদের থেকে অন্যরা আক্রান্ত হয়েছে।
ভিড় বা বড় জমায়েত থেকে করোনার সংক্রমণ ছড়াচ্ছে। করাণ এইসব জমায়েতে মাস্ক পরা, শারীরিক দূরত্ব বজায় রাখার মতো নিয়মকানুন কেউই প্রায় মানছে না। এই তথ্য প্রকাশের পর ট্রাম্পের প্রতিদ্বন্দ্বী ডেমোক্রাটিক পার্টির জো বাইডেন বলেছেন, ট্রাম্প আপনাদের কথা ভাবেন না। এমনকী, নিজের সমর্থকদের কথাও ভাবেন না। সমীক্ষা জানাচ্ছে, আমেরিকায় ৮৭ লাখ মানুষ করোনায় আক্রান্ত। মারা গিয়েছেন ২ লাখ ২৬৫ হাজারের বেশি।
إرسال تعليق
Thank You for your important feedback