আইপিএল ২০২০ ফাইনালে ওঠার মহারণে জিতল মুম্বই ইন্ডিয়ান্স। দিল্লিকে হেলায় হারিয়ে এবারের আইপিএলের ফাইনালে উঠে গেল রোহিত শর্মার ছেলেরা। কিন্তু অধিনায়ক রোহিত এক লজ্জার রেকর্ড গড়ে ফেললেন এই ম্যাচে। ফের শূন্য রানে প্যাভিলিয়নে ফিরলেন হিটম্যান। ফলে আইপিএলের ইতিহাসে রোহিত শর্মার নামের পাশে সবচেয়ে বেশিবার শূন্য রানে আউট হওয়ার রেকর্ড জ্বলজ্বল করছে। এটা নিয়ে মোট ১৩ বার কোনও রান না করেই প্যাভিলিয়নে ফিরলেন রোহিত।

যদিও একই রেকর্ড রয়েছে চেন্নাইয়ের হরভজন সিং ও আরসিবির পার্থিব প্যাটেলেরও। অবশ্য রোহিত শর্মাই এখন আইপিএলের ইতিহাসে সবচেয়ে সফল অধিনায়ক। তাঁরই নেতৃত্বে চারবার আইপিএল জিতেছে মুম্বই ইন্ডিয়ান্স। এবারও ফাইনালে উঠল তাঁরা। এই রেকর্ড ‘ক্যাপ্টেন কুল’ ধোনিরও নেই। আবার আইপিএলের ইতিহাসে সর্বাধিক রান সংগ্রাহকের তালিকায় চতুর্থ স্থানে রয়েছেন রোহিত। কিন্তু আইপিএলে সবচেয়ে বেশি শূন্য রানে আউট হয়ে লজ্জার রেকর্ডও তাঁর নামে থাকল। যদিও আইপিএলের মধ্যেই সদ্য চোট সারিয়ে দলে ফিরেছেন তিনি। দুই ম্যাচের দুটিই ‘গোল্ডেন ডাক’।
যদিও অধিনায়কের এই পারফর্মেন্স কোনও প্রভাবই ফেলল না দলে। দিল্লিকে সহজেই হারাল মুম্বই। প্রথমে ব্যাট করে মুম্বই ৫ উইকেট হারিয়ে তোলে ২০০ রান। সূর্য কুমার যাদব ৫১ রান এবং কুইন্টন ডি’ককও ২৫ বলে ৪০ রানের ইনিংস খেলেন। শেষের দিকে চালিয়ে খেলে ঈশান কিষণ (৫৫*) এবং হার্দিক পাণ্ডিয়া (৩৭*) রান করে মুম্বইকে ২০০ রানে পৌঁছে দেয়। জবাবে ব্যাট করতে নেমে মুখ থুবরে পড়ে দিল্লির ব্যাটিং। স্কোরবোর্ডে কোনও রান না তুলেই তিন উইকেট হারায় দিল্লি। পৃথ্বি শ, শেখর ধাওয়ান ও অজিঙ্কা রাহানে কোনও রান না করেই প্যাভিলিয়নে ফেরে। পরে মার্কাস স্টয়োনিস (৪৬ বলে ৬৫ রান) ও অক্ষর প্যাটেল (৩৩ বলে ৪২ রান) করলেও দিল্লির হার বাঁচাতে পারেনি। দিল্লির ইনিংস শেষ হয় ১৪৩ রানে। ফলে ফাইনালে চলে গেল রোহিতের মুম্বই ইন্ডিয়ান্স।

إرسال تعليق
Thank You for your important feedback