এবার আপনার হোয়াটসঅ্যাপেই আর্থিক লেনদেন করা যাবে। বৃহস্পতিবার দ্য ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া (The National Payments Corporation of India) বা NPCI ‘হোয়াটসঅ্যাপ পে’-কে ছাড়পত্র দিল। খুব শীঘ্রই অ্যান্ড্রয়েড ও আইওএস প্ল্যাটফর্মে পাওয়া যাবে এই পেমেন্টস অ্যাপটি। যার মাধ্যমে টাকা আদান-প্রদান করা যাবে দ্রুত। তবে সূত্রের খবর, NPCI হোয়াটসঅ্যাপের নিজেদের পেমেন্টস অ্যাপ ধাপে ধাপে দেশের মানুষের কাছে নিয়ে যেতে নির্দেশ দিয়েছে।

এই মূহূর্তে ভারতে হোয়াটসঅ্যাপ ইউজার্স আছেন প্রায় ৪০ কোটি। সংস্থার প্রধান মার্ক জুকেরবার্গ জানিয়েছেন, ‘WhatsApp Pay’ যাতে গ্রাহকদের দারুন সুবিধা দিতে পারে, তার দিকে খেয়াল রাখা হচ্ছে। এরজন্য তাঁরা NPCI-এর সঙ্গে একযোগে কাজ করছে বলেও জানান জুকেরবার্গ। তিনি আরও বলেন, সবকিছু নিরাপদ ও বিশ্বাসযোগ্য যাতে হয়, তার দিকে বিশেষভাবে খেয়াল রাখা হচ্ছে। ইউনাইটেড পেমেন্ট ইন্টারফেসের (UPI) প্রশংসা করে জুকারবার্গ বলেন, এটা সত্যিই খুব ভালো এবং এতে ছোটো ও ক্ষুদ্র ব্যবসায়ীদের অনেক সুযোগ বৃদ্ধি পাবে। জানা যাচ্ছে ‘WhatsApp Pay’ দশটি আঞ্চলিক ভাষাতেও ব্যবহার করা যাবে।

إرسال تعليق
Thank You for your important feedback