পাঞ্জাবের কাপুরথালা রেল কোচ ফ্যাক্টরি তৈরি করল অত্যাধুনিক ডবল ডেকার কোচ। যা ১৬০ কিমি প্রতি ঘন্টা গতিতে ছুটতে পারবে বলেই দাবি করছে ভারতীয় রেল। আপাতত লখনউয়ে রেলের রিসার্চ ডিজাইন অ্যান্ড স্ট্যান্ডার্ডস অর্গানাইজেশনের (RDSO) কাছে এই নতুন কোচগুলি অনুমোদনের জন্য পাঠানো হয়েছে। তাঁদের পরীক্ষায় পাশ করলেই ট্র্যাকে ছুট শুরু করবে এই দোতলা কামরার ট্রেন। রেল সূত্রে জানা গিয়েছে, অনুমতি পেলেই ব্যস্ততম রুটে ভিড় এড়াতে চালানো হবে এই রেকগুলি। নতুন প্রযুক্তি ব্যবহার করে এই ডবল ডেকার কোচগুলির নকশায় অনেকটাই বদল হয়েছে। পাশাপাশি অত্যাধুনিক এয়ার স্প্রিং সাসপেনশন প্রযুক্তির সাহায্যে ন্যূনতম ঝাঁকুনি অনুভব করবেন না যাত্রীরা।
উল্লেখ্য, রেল কোচ ফ্যাক্টারি আইসিএফ এর আগেই ডবল ডেকার কোচ তৈরি করেছিল। যদিও সেগুলির সর্বোচ্চ গতি ছিল ঘন্টায় ১৩০ কিমি। ওই ডবল ডেকার কোচগুলি ব্যবহার করে উদয় এক্সপ্রেস নামে কয়েকটি রুটে চালানো হচ্ছে এখন। কিন্তু নতুন এই ডবল ডেকার কোচগুলি আরও আধুনিক, ফলে আরও গতিতে ছুটতে পারবে কোচগুলি। উল্লেখ্য, ২০১০ সালের মার্চ মাসে তৈরি হয় ভারতের প্রথম বাতানুকূল দোতলা রেলওয়ে কোচ। সেগুলি ছিল নন-এসি কোচ।


Post a Comment
Thank You for your important feedback