আগাগোড়া শান্ত বিহার বিধানসভার ভোটে অশান্তির ঘটনা ঘটল শেষবেলায় শনিবার পূর্ণিয়ার সারসিতে গুলিতে মারা গেলেন একজন। তিনি আরজেডি নেতা বিট্টু সিংয়ের ভাই বেণী সিং। এরপরই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। জানা গিয়েছে, ভোটগ্রহণের সময় একটি বুথের বাইরে ভোট দেওয়া নিয়ে দুই গোষ্ঠীর মধ্যে বচসা হয়। সেই থেকেই সংঘর্ষ শুরু হয়ে যায়। স্থানীয় বাসিন্দাদের সঙ্গে নিরাপত্তাকর্মীদের ঝামেলা হয়।
বুথের লাইনে দাঁড়ানো ভোটারদের তারা মারধোর করেছে বলে অভিযোগ ওঠে। পূর্ণিয়ার মোস্ট ওয়ান্টেড অপরাধী মায়াঙ্ক সিং ওরফে বিট্টু সিং সম্প্রতি জেলায় ঢোকার সময় সশস্ত্র অবস্থায় গ্রেফতার করা হয়। অন্যদিকে, করোনায় মধুবনীর বেনিপট্টি কেন্দ্রের নির্দল প্রার্থী নীরজ ঝা-র মৃত্যু হয়েছে। নীরজ প্রাক্তন জেডি (ইউ) নেতা। (ছবিঃ প্রভাত খবর)
إرسال تعليق
Thank You for your important feedback