করোনা আবহেও আয়োজনে কোনও ত্রুটি নেই। এবারও ঘটা করে দেওয়ালি হবে অযোধ্যায়। রাজ্য সরকারের উদ্যোগে এই দীপোৎসব হবে। প্রায় ৫ লাখ মাটির প্রদীর জ্বালানো হবে অযোধ্যার রামজন্মভূমি প্রাঙ্গনে। উত্তরপ্রদেশের পর্যটনমন্ত্রী নীলকান্ত তেওয়ারি জানিয়েছেন, গত ৫০০ বছর ধেরে এই প্রদীপ জ্বালানো চলে আসছে। ৫০০ বছর লড়াই করে সুপ্রিম কোর্টের নির্দেশে রামমন্দির নির্মাণের কাজ শুরু হয়েছে। করোনা না হলে কোটি কোটি লোক আসতেন।
তবে এবার লোকজনকে না আসার জন্য বলা হচ্ছে। তাঁরা ডিজিটাল মাধ্যমে এওই অনুষ্ঠান লাইভ দেখবেন। উত্তরপ্রদেশে যোগী আদিত্যনাথ ক্ষমতায় আসার পর থেকেই অযোধ্যায় সরযূ নদীর তীরে ধুমধাম করে দীপোৎসব পালন করা হচ্ছে। দেওয়ালির সন্ধ্যায় অযোধ্যায় নাান বিষেয়র ওপর তৈরি ট্যাবলো শোভাযাত্রা দেখবেন যোগী আদিত্যনাথ।
إرسال تعليق
Thank You for your important feedback