করোনা আবহে খাওয়াদাওয়া নিয়ে মস্ত সমস্যা, কী খাব আর কী খাব না এই নিয়ে নানা জনের নানা উপদেশ থাকেই কিন্তু শেষ পর্যন্ত প্রয়োজনীয় খাদ্যই খেতে হবে। করোনা প্রবেশের সময়ে চিকিৎসকরা পরিষ্কার বার্তা দিয়েছিলেন লেবু বা লেবুর রস খান। ভিটামিন সি সমৃদ্ধ লেবুতে এমন অনেক খাদ্যগুণ আছে যা শরীরের শক্তি বৃদ্ধি করে। গ্রীষ্মে মানুষ নিয়মিত লেবু খেয়েছেন। শীতকালে লেবু খেতে তেমন ভালো লাগে না।
কিন্তু প্রকৃতির এমন দান যে শীত পড়তে না পড়তেই হাজির হবে কমলালেবু। এটির মধ্যে লেবুর প্রতিটি গুণ আছে। অসুস্থ মানুষকে কিংবা শিশুদের সর্বদা কমলা খেতে উপদেশ দেন ডাক্তারবাবুরা। এটি টক মিষ্টি স্বাদের কিন্তু সুগারের রোগীরাও কমলালেবু অনায়াসেই খেতে পারেন। কমলালেবু রস করে খাওয়া যেতেই পারে কিন্তু আস্ত কমলা খেলে কোষ্ঠকাঠিন্যের রুগীরা উপকার পাবেন।

Post a Comment
Thank You for your important feedback