মধুবনিতে প্রবল বিক্ষোভের মুখে পড়লেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। মঙ্গলবার তিনি ভোটের প্রচারে মধুবনিতে যান। সেখানে হরলাখিতে একটি সরকারি স্কুলে জনসভায় তিনি বক্তৃতা করছিলেন। তখনই এই ঘটনা ঘটে। সংবাদমাধ্যম জানাচ্ছে, যখনই তিনি বেকারত্ব নিয়ে কথা বলতে শুরু করেন, তখনই কাছেই ভিড়ের মধ্যে দাঁড়িয়ে থাকা একজন মঞ্চের দিকে লক্ষ্য করে ঢিল ও পেঁয়াজ ছুঁড়তে শুরু করে। নিরাপত্তাকর্মীরা তাকে বাধা দেওয়ার চেষ্টা করলেও সে চিৎকার করে বলতে থাকে, মদ বন্ধ করা হলেও তা খোলাখুলি বিক্রি হচ্ছে।
তার কথা, বিহারে নীতীশের সরকার শরাবের অবৈধ কারবার বন্ধ করতে ব্যর্থ। নিরাপত্তারক্ষীরা মঞ্চে নীতীশকে ঘিরে থাকায় তাঁর গায়ে ঢিল-পেঁয়াজ লাগেনি। অবিচলিত নীতীশ বলতে থাকেন, সে যা ইচ্ছে ছুঁড়তে চায় ছুঁড়ুক। এই প্রথম যে নীতীশ এ ধরনের বিক্ষোভের মুখে পড়লেন তা নয়। এর আগেও নীতীশকে টিটকারি করা হয়েছে। কোথাও তাঁর সভাতেই আরজেডির পক্ষে স্লোগান দেওয়া হয়েছিল।
إرسال تعليق
Thank You for your important feedback