২ মাস পর ফের বাড়ল জ্বালানি তেলের দাম

প্রায় ২ মাস পর শুক্রবার আবার বাড়ল পেট্রোল-ডিজেলের দাম। পেট্রোলের দাম বেড়েছে লিটারে ১৭ পয়সা, ডিজেলের লিটারে ২২ পয়সা। কলকাতায় এখন পেট্রোল লিটারপিছু দাম দাঁড়িয়েছে ৮৪ টাকা ৩১ পয়সা। ডিজেলের দাম হয়েছে ৭৬ টাকা ১৭ পয়সা। দিল্লিতে পেট্রোল ৮১ টাকা,২৩ পয়সা, ডিজেল ৮১ টাকা ৬ পয়সা, চেন্নাইয়ে পেট্রোল ৮৪ টাকা ৩১ পয়সা, ডিজেল ৭৪ টাকা ৬ পয়সা। 

 

মুম্বইয়ে পেট্রোলের দর দাঁড়িয়েছে ৮৭ টাকা ৯২ পয়সা, ডিজেলের ৭৬ টাকা ৮৬ পয়সা। ২২ সেপ্টেম্বরের পর এই প্রথম পেট্রোলের দাম সংশোধিত হল। ডিজেলের দাম বাড়েনি ২ অক্টোবরের পর। এর আগে ৩০ জুন থেকে ১৫ আগস্ট ৫৮ দিন পেট্রোলের দামে পরিবর্তন হয়নি। ১৭ মার্চ থেকে ৬ জুন ৫২ দিন জ্বালানির দর বাড়ানো হয়নি।


 

Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post