নিজের সীমান্ত সুরক্ষিত করতে পুরোপুরি সক্ষম দেশের সেনাবাহিনী। তাঁদের সাহসিকতার জন্য গোটা দেশ গর্বিত। জয়সলমীরে লঙ্গেওয়ালা পোস্টে সেনাবাহিনীর জওয়ানদের দেওয়ালির শুভেচ্ছা জানাতে গিয়ে এই বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।তাঁর কথায়, বিশ্বের কোনও শক্তি ভারতীয় সেনাদের দেশের সীমান্ত পাহারার দায়িত্ব থেকে টলাতে পারবে না। সন্ত্রাসে মদতদাতা দেশগুলি সহ গোটা বিশ্ব দেখেছে, প্রয়োজনে অন্য দেশে ঢুকেও সন্ত্রাসবাদীদের খতম করে দিতে পারে ভারতীয় সেনা। তাদের পিছনে রয়েছে পূর্ণ রাজনৈতিক সমর্থন। সেনাবাহিনীর জন্য গোটা দেশ গর্বিত।
তাঁর কথায়, প্রত্যেক দেশবাসীর পক্ষ থেকে আপনাদের কাছে আমি দীপাবলির শুভেচ্ছাবার্তা নিয়ে এসেছি। আপনারা প্রচণ্ড ঠান্ডায় বরফে কিংবা মরুভূমির ভয়ঙ্কর গরমে অবিচল থেকে কাজ করেন। কিন্তু আপনাদের সঙ্গে দীপাবলির দিন কাটাতে না পারলে আমার উৎসব সম্পন্ন হয় না। গত সাতবছর দেওয়ালিতে সেনাদের মাঝেই কাটাচ্ছেন মোদি। তিনি বলেন, দেশ প্রতিরক্ষাক্ষেত্রে আত্মনির্ভর হয়ে উঠছে। আমরা দেশীয় অস্ত্র কোম্পানির দিকে নজর দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।
প্রতিরক্ষা ক্ষেত্রে এই সিদ্ধান্তের ফলে ১৩০ কোটি ভারতীয়কে ভোকাল ফর লোকালের পক্ষে অনুপ্রণিত করা গিয়েছে। আগ্রাসন, বিস্তারবাদের বিপক্ষে ভারত সোচ্চার। তাঁর কথায়, বিস্তারবাদী শক্তির দ্বারা আজ দুনিয়া অস্থির। আগ্রাসী নীতি অষ্টাদশ শতাব্দীর মানসিক বিপন্নতাকে তুলে ধরছে। এর বিরুদ্ধে জোরালো আওয়াজ তুলেছে ভারত। এদিন সেনাবাহিনীর সদস্যদের জন্য দীপাবলি উপলক্ষে মিষ্টি উপহার দেন তিনি।
إرسال تعليق
Thank You for your important feedback