মাদ্রাসা শিক্ষকদের মিছিলে বাধা, ধুন্ধুমার বালিগঞ্জে

মাদ্রাসা শিক্ষকদের মিছিলের আগেই পুলিশের বাধা। ফলে মঙ্গলবার সাত সকালেই মাদ্রাসা শিক্ষকদের বিক্ষোভে উত্তাল বালিগঞ্জ। রাজ্যের প্রায় ১০ হাজার মাদ্রাসাকে সরকারি স্বীকৃতি দিতে হবে। পাশাপাশি শিক্ষকদের স্থায়ী পদে নিয়োগ করতে হবে বলেই এদিন বিক্ষোভ-মিছিলের আয়োজন করে মাদ্রাসা শিক্ষকরা। 


এদিন সকালে বালিগঞ্জের ভারত সেবাশ্রম সংঘের সামনের এলাকায় বিক্ষোভে বসেন মাদ্রাসা শিক্ষকরা। আর তা কেন্দ্র করেই ছড়ায় উত্তেজনা। অভিযোগ মিছিল শুরুর আগেই বিশাল পুলিশবাহিনী এসে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে। ফলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। মাদ্রাসা শিক্ষকদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি শুরু হয়ে যায়। ব্যাপক উত্তেজনা ছড়ায় বালিগঞ্জ ভারত সেবাশ্রম সংঘের সামনে। এরপর গড়িয়াহাট থানা থেকেও পুলিশ ডাকা হয়। অভিযোগ, মাদ্রাসা শিক্ষকদের কার্যত টেনে হিঁচড়ে পুলিশের ভ্যানে তোলা হয়েছে। 


পাশাপাশি শিক্ষকদের বিক্ষোভে অবরুদ্ধ হয়ে পড়ে রাস্তা। খবর পেয়ে ঘটনাস্থলে চলে আসে ডিসি সাউথ। সকাল ৯টা থেকে প্রায় সাড়ে ১০টা পর্যন্ত চলে বিক্ষোভ। এরপর শিক্ষকদের প্রায় জোর করেই সেখান থেকে তুলে নিয়ে যায় পুলিশ। ফলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। লালবাজার সূত্রে খবর, প্রায় ১০০ মাদ্রাসা শিক্ষককে আটক করা হয়েছে।


Post a Comment

Thank You for your important feedback

أحدث أقدم