বিনা প্রতিদ্বন্দ্বিতায় উত্তরপ্রদেশ ও উত্তরাখণ্ডে রাজ্যসভা নির্বাচনে জয়ী হলেন বিজেপির ৯ জন প্রার্থী। এর ফলে রাজ্যসভায় বিজেপির শক্তি দাঁড়াল ৯২ জন। গরিষ্ঠতার জন্য প্রয়োজন ১২৩। উত্তরপ্রদেশে জিতেছেন সমাজবাদী পার্টির রামগোপাল যাদব এবং বহুজন সমাজ পার্টির রামজি গৌতম। কংগ্রেস তাঁদের সাংসদ পি এল পুনিয়া এবং রাজ বব্বরের খালি আসন দুটি জিতেতে পারেনি।
জয়ী বিজেপি প্রার্থীদের মধ্যে রয়েছেন কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহনমন্ত্রী হরদীপ সিং পুরী। রাজ্যসভায় দ্রুত জমি হারাচ্ছে বিরোধীরা। তালাক বিল, ৩৭০ ধারা বিলোপ বিল পাশ করিয়ে নিতে পেরেছে বিজেপি। এখন কংগ্রেসের রাজ্যসভায় সাংসদ কমে হল ৩৮, এই প্রথম। তাদের রাজ্যসভার দলনেতা গুলাম নবি আজাদ ফেব্রুয়ারিতে অবসর নেবেন।
Post a Comment
Thank You for your important feedback