করোনা আবহে সার্থকভাবে শেষ হল মরু শহরগুলিতে IPL ২০২০। এর কৃতিত্ব অনেকটাই যে ক্রিকেট সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ের তা আর বলার অপেক্ষা রাখে না। সুনীল গাভাসকর থেকে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, সাউথ আফ্রিকা নিউজিল্যান্ড ইত্যাদি দেশের প্রতিনিধিরা ভারতের মহারাজকে শুভেচ্ছাও জানিয়েছেন।
ঠিক সেইসময়ে ভারতীয় ক্রিকেট দলের কোচ রবি শাস্ত্রী বিতর্ক ছড়ালেন। তিনি টুইট করে জয় শাহ, ব্রিজেশ প্যাটেল এবং বোর্ডের অন্যদের খেলা আয়োজন এবং শেষ করার কৃতিত্ব দিলেন। তিনি পরোক্ষে সৌরভের কোনও ভূমিকা নেই বলে জানালেন। এই দুঃসাহস রবি শাস্ত্রীর হল কী করে? সবাই জানে সৌরভের সাথে রাবির সম্পর্ক ভালো নয়। কিন্তু ভারতীয় ক্রিকেটের প্রধানের বিরুদ্ধে কথা বলার সাহস এর আগে পদে থাকা কোনো ক্রিকেটের বা কোচ করেননি। তবে কেন ?
অনেকেই বলছেন রবির দুবাই ভ্রমণের অনুমতি সৌরভ দেননি। আবার অনেকেই বলছেন জনপ্রিয়তা ক্ষমতা খর্ব করার এ এক চক্রান্ত যাঁর পিছনে বোর্ডের উচ্চ কর্তাব্যক্তিরা রয়েছেন। এই অবস্থা হলে সৌরভকেও ভাবতে হবে তিনি রাজনীতির মোহরা বা শিকার হচ্ছেন না তো ?
Post a Comment
Thank You for your important feedback