১৯ কেজি সোনায় কামাক্ষা মন্দিরের চূড়া মুড়ে দিল রিলায়েন্স

প্রাচীন সতীপীঠ কামাক্ষা। আর এই মন্দিরের একাংশ সোনা দিয়ে মুড়ল দেশের অন্যতম বাণিজ্যিক গোষ্ঠী রিলায়েন্স। সূত্রের খবর, ১৯ কেজি সোনা দিয়ে মুড়ে দেওয়া হয়েছে প্রাচীন এই মন্দিরের চূড়া। বৃহস্পতিবারই উন্মোচন হল এই নবরূপের কামাক্ষা মন্দিরের। কোভিড প্রোটোকল মেনেই সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে সোনার গম্বুজের আবরণ উন্মোচন হয় বলে জানিয়েছে কামাক্ষা মন্দিরের ট্রাস্টি বোর্ড। বোর্ডের সভাপতি মোহিতচন্দ্র শর্মা জানিয়েছেন, বৃহস্পতিবার দেবীর বিশেষ পুজো এবং যজ্ঞ হয়েছে। এরপর কুমারী পুজোও হয় তারপর  মন্দিরের সোনায় মোড়া প্রধান গম্বুজের উন্মোচন হয়। 




উল্লেখ্য, রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের (RIL) তরফে কামাক্ষা মন্দিরের মূল গম্বুজ সোনায় মুড়ে দেওয়ার প্রস্তাব দেয় গত সেপ্টেম্বর মাসেই। লকডাউনের জন্য কাজও হয়েছে দ্রুততার সঙ্গে। জানা গিয়েছে অসমের স্বাস্থ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা মন্দিরের সৌন্দর্যায়নে মুকেশ আম্বানির দৃষ্টি আকর্ষণে বিশেষ ভূমিকা পালন করেছেন। মন্দিরের মূল গম্বুজ সোনা দিয়ে বাঁধাই করতে মুম্বই থেকে ১২ জন কারিগরকে পাঠান রিলায়েন্স কর্ণধার। পাশাপাশি ১০ জনের তামার কারিগরও ছিলেন তাঁদের সাহায্য করার জন্য। মোট ১৯ কেজি সোনা লেগেছে পুরো কাজ সম্পন্ন করতে।


Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post