টিআরপি কেলেঙ্কারিতে গ্রেফতার রিপাবলিক টিভির কর্তা

টেলিভিশন রেটিং পয়েন্ট বা টিআরপি কেলেঙ্কারিতে গ্রেফতার করা হল রিপাবলিক টিভির কর্তা ঘনশ্যাম সিংকে। তিনি চ্যানেলটির ডিস্ট্রিবিউশন হেড। মুম্বই পুলিশ জানিয়েছে, অ্যাসিস্টান্ট ভাইস প্রেসিডেন্ট ঘনশ্যামকে মঙ্গলবার সকালে তাঁর বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে। তাঁকে নিয়ে এই মামলায় ক্রাইম ইনটেলিজেন্স বিভাগের হাতে গ্রেফতার হলেন ১২ জন। গ্রেফতারের হাতে একাধিকবার জেরা করা হয়েছে ঘনশ্যামকে। গতমাসে রেটিং এজেন্সি বার্ক হানসা গ্রুপের বিরুদ্ধে টিআরপি কেলেঙ্কারি নিয়ে অভিযোগ করেছিল। অভিযোগ ছিল, কয়েকটি টিভি চ্যানেল টিআরপি কারচুপি করছে।

Post a Comment

Thank You for your important feedback

أحدث أقدم