ফুলকপিতে সাবধান

কপি ভালোবাসে না এমন বাঙালি আছে নাকি বিশেষ করে ফুলকপি? কিন্তু ওই কপিতেই সাবধানতা নেওয়া দরকার বলছেন বিশেষজ্ঞরা। শীতে বহু টাটকা সবজি বাজারে ওঠে। গরমের সবজি তেলতেলে এবং সেগুলো লম্বা কিংবা গোল। শীতের সবজির মধ্যে ফুলকপি রুক্ষ, আকারের ঠিক নেই অনেকটা গাঁদা ফুলের মতো এবং ঝুরঝুরে। মুশকিলটা সেখানেই করোনার সংক্রমণ সারা কপির খাঁজে খাঁজে লুকিয়ে থাকে। আজকাল বাজার করে অনেকেই স্বল্প উষ্ণ জালে ধুয়ে রান্নাঘরে নিয়ে যান। কিন্তু ফুলকপির ক্ষেত্রে ওই পদ্ধতি চলতে পারে না। এটি বাজার থেকে কিনে ফুটন্ত গরম জলে ধোয়া দরকার বলছেন চিকিৎসকরা।

 


কিন্তু যতই জ্ঞান দিন বিশেষজ্ঞরা ফুলকপি খাওয়া বন্ধ করা যায় নাকি? আলুকপির তরকারি, মাছের ঝোলে কপি, কপিভাজা, কপির রসা ইত্যাদি অতি সুস্বাদু ডিশ। এই কপি বাজার থেকে এনে ফুটন্ত জলে দিলে কপির গন্ধটাই চলে যাবে। বিশেষজ্ঞরা বলছেন, রান্নায় দিলে সংক্রমণ কেটে এমনিতেই যাবে। কিন্তু রাস্তার উপর রাখা কপি বাড়িতে এনে ভালো করে না ধুলে একের থেকে অন্য ভাবে ছড়িয়ে যেতেই পারে সংক্রমণ। তাই বাঙালি গন্ধটা এ বছর বাদই থাকুক।  

Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post