দর বাড়ল সইফের

ধীরে ধীর নিজের জায়গা শক্ত করছেন ছোটে নবাব। সইফ আলি খান বলিউডের অন্যতম সেরা অভিনেতা হয়ে পরিচালকদের আস্থা অর্জন করেছেন। সে কারণেই  বর্তমানে নিজের পারিশ্রমিক আগের চেয়ে প্রায় তিনগুণ বাড়িয়ে দিয়েছেন সইফ। বলিউডের পাশাপাশি ওয়েব সিরিজেও সমান দাপটে কাজ করছেন সইফ। ২০১৯ সালে সেক্রেড গেমস দিয়ে ওটিটি প্ল্যাটফর্মে পা রাখেন তিনি। সিক্রেট গেমসে তুমুল জনপ্রিতার পর বর্তমানে আরও একটি ওয়ে সিরিজের কাজ শুরু করেছেন সইফ।

 

ওয়েব সিরিজের পাশাপাশি তানাজি, জাওয়ানি জানেমান, লাল কাফতানের মতো একাধিক সিনেমায় তেড়ে অভিনয় করেন সাইফ। বর্তমানে ভূত পুলিসের শ্যুটিংয়ে ডালহৌসিতে গিয়েছেন তিনি। অর্জুন কাপুর, ইয়ামি গৌতম এবং জ্যাকলিন ফার্নান্ডেজের সঙ্গে এই সিনেমায় স্ক্রিন শেয়ার করছেন। ভূত পুলিসের পাশাপাশি প্রভাসের সঙ্গে আদিপুরুষে দেখা যাবে সইফকে। এতে প্রভাসের বিপরীতে অভিনয় করছেন তিনি।

 

 জানা গিয়েছে, আগে এক একটি ফিল্মের জন্য ৩-৪ কোটি টাকা পারিশ্রমিক নিতেন তিনি। ২০১৯ সালের পর থেকে তাঁর দর বেড়ে যায়। এখন এক একটি ছবির জন্য প্রায় ৩ গুণ বেশি পারিশ্রমিক নিচ্ছেন সইফ। ১০ কোটির বেশি পারিশ্রমিক চাইছেন এক একটি ছবির জন্য। তানাজির জন্যই তিনি ১১ কোটি পারিশ্রমিক নিয়েছেন, এমনটাই খবর।

Post a Comment

Thank You for your important feedback

أحدث أقدم