জুতোর দাম ৫১ হাজার ডলার

জুতোর দাম ৫১ হাজার ডলার! এটি যেমন তেমন জুতো নয়। ছাগলের চামড়া দিয়ে তৈরি আড়াইশো বছর আগেকার জুতো। ফ্রান্সের সর্বশেষ রানি মারি-আঁতোয়ানেতের জুতো জোড়া রবিবার নিলামে তোলা হয়৷ 


জুতা জোড়ার দাম সর্বোচ্চ ১০-১২ হাজার ডলার পর্যন্ত দাম উঠতে পারে বলে ধারণা করছিলেন অনসেন্ট নিলাম হাউসের কর্মকর্তারা৷ কিন্তু নিলামে তোলার পর গোটা দুনিয়া থেকে ডাক উঠতে থাকে এর৷ শেষপর্যন্ত তা বিক্রি হয় ৫১ হাজার ডলারে। সংগ্রহে রাখার জন্য এ জুতা জোড়া যিনি কিনেছেন, তার নাম প্রকাশ করা হয়নি৷


সাদা রঙের ৮ দশমিক ৮ ইঞ্চি লম্বা এ জুতা ছাগলের চামড়া দিয়ে তৈরি৷ কিছুটা উঁচু হিলের এ জুতার ওপরের অংশটি রিবন দিয়ে সাজানো৷ দেশটির ষোড়শ রাজা লুইয়ের স্ত্রী মারি-আঁতোয়ানেত ১৭৮৯ সালে ফরাসি বিপ্লবের সময় ফ্রান্সের রানি ছিলেন৷ বছর দুয়েক আগে রানির ব্যবহৃত অলঙ্কারও নিলামে তোলা হয়৷ কয়েক মিলিয়ন ডলারে বিক্রি হয়৷


Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post