কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গেই হালকা শীতের আমেজ পাওয়া যাচ্ছে। বিশেষ করে ভোরের দিকে ঠান্ডার আমেজ বেশি, বোঝাই যাচ্ছে খুব শীঘ্রই গরম পোশাক তক্তোপোষ থেকে বের করতে হবে। আর খুশি আরও কয়েকগুণ বাড়িয়ে শীতের শুরুতেই তুষারপাত হল উত্তর সিকিমে। বলাই বাহুল্য এটাই মরশুমের প্রথম তুষারপাত। বৃহস্পতিবার সকাল হতেই দেখা যায় সাদা বরফের চাদরে মুড়ে গিয়েছে লাচুন, ইয়ুমথাম ভ্যালি।
স্থানীয় বাসিন্দাদের বক্তব্য, বুধবার সারারাত ধরেই বরফ পড়েছে এলাকায়। বাড়িঘর, গাছপালা, দাড়িয়ে থাকা গাড়ির মাথা বরফে ঢেকে যায়। ফলে খুশির হাওয়া উত্তর সিকিমের বাসিন্দাদের মনে। কারণ সময়েই এবার বরফ পড়ল। পর্যটনের ভরা মরশুমে যা পর্যটকদের আকর্ষন করার জন্য যথেষ্ঠ। আবহবিদরাও জানাচ্ছেন, এবার দারুণ ঠান্ডা পড়বে পাহাড়ে। যা বিগত কয়েক দশকে হয়নি। এর প্রমান ইতিমধ্যেই পেতে শুরু করেছেন হিমালয়ের উঁচু অঞ্চলের মানুষজন। হিমাচলের লাহুল-স্পিতি, উত্তরাখণ্ডের কেদারনাথের মতো জনপ্রিয় পর্যটন কেন্দ্রগুলি ইতিমধ্যেই পুরু বরফের তলায়। এবার বরফ পড়ল উত্তর সিকিমেও।


إرسال تعليق
Thank You for your important feedback