খারাপ সময় যাচ্ছে জার্মান ফুটবলে। ২০১৮ বিশ্বকাপের সময় থেকেই ক্রমশ নিম্নমুখী জার্মানির ফুটবল গ্রাফ। এবার উয়েফা নেশনস লিগেও মুখ থুবরে পড়ল জোয়াকিম লো-র ছেলেরা। উয়েফা নেশনস লিগের গ্রুপ পর্যায়ের ম্যাচে কার্যত তারকা বিহীন স্পেনের কাছে লজ্জার হার স্বীকার করল জার্মানি। ম্যাচে তাঁরা হারল ৬-০ গোলে, এটাই জার্মানির সব থেকে বড় ব্যবধানে হার। এর আগে ১৯৩১ সালে অস্ট্রিয়ার বিরুদ্ধে ৬-০ গোলে হেরেছিল জার্মানরা।
তবে সেটা ছিল ফ্রেন্ডলি ম্যাচ। যদিও এই ম্যাচে খেলতে নামার আগে তারকাখচিত জার্মানি ছিল ফেভারিট। অন্যদিকে স্পেন তরুণ ফুটবলারদের দলে নিয়েছিল। বেশিরভাগ ফুটবলারই দেশের জার্সিতে নবাগত। তবুও তাঁরা গুনে গুনে ছয় গোল দিল জার্মানিকে। হ্যাটট্রিক করলেন ফোরান তোরেস। একটি করে গোল পেয়েছেন হুয়ান মোরাতা, রোডরি এবং মিকেল। দুই অর্ধেই তিনটি করে গোল করেছে স্প্যানিশরা। এদিনের ম্যাচে জার্মানদের দেখে মনেই হল না বছর কয়েক আগে এই দলটাই ব্রাজিলকে ৭ গোল দিয়েছিল।
অন্য গ্রুপের এক ম্যাচে বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্স ৪-২ গোলে হারিয়েছে সুইডেনকে। জোড়া গোল করেন অলিভার জিরু। একটি করে গোল করেন পাভার্ড এবং তরুণ প্রতিভা কোমান। সুইডেনের হয়ে দুটি গোল করেছেন ভিক্টর ক্ল্যাসেন এবং রবিন কুশ্যেন। ফলে উয়েফা নেশন লিগের গ্রুপ থ্রি-তে ফ্রান্স ছয় ম্যাচের পাঁচটিতে জিতে পরবর্তী পর্যায়ে চলে গেল। অন্যদিকে গ্রুপ ফোরে জার্মানির পয়েন্ট ৯ (ছয় ম্যাচে দুটি জয় ও তিনটি ড্র) এবং স্পেনের পয়েন্ট ১১ (ছয় ম্যাচের তিনটি জয় ও দুটি ড্র)। এই গ্রুপে কারা পরবর্তী পর্যায়ে যাবে সেটা নিয়ে চলছে হাড্ডাহাড্ডি লড়াই।

إرسال تعليق
Thank You for your important feedback