বিহারের নতুন মন্ত্রীদের মধ্যে ৮ জনের বিরুদ্ধে অপরাধমূলক কাজের অভিযোগ রয়েছে। ৬ জনের বিরুদ্ধে অভিযোগ গুরুতর। নির্বাচন কমিশনের কাছে জমা দেওয়া হলফনামায় তাঁরা নিজেরাই এই তথ্য দিয়েছেন। অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রাটিক রিফর্মস জানিয়েছে, মুখ্যমন্ত্রী সহ ১৫ জন মন্ত্রীর মধ্যে ১৪ জনের হলফনামা পাওয়া গিয়েছে। এক মন্ত্রী রামসুরত কুমারের পূর্ণাঙ্গ হলফনামা পাওয়া যায়নি। এই ৬ জনের ২ জন জেডি (ইউ)-এর। হিন্দুস্তান আওয়াম মোর্চা আর বিকাশশীল ইনসান পার্টির দুই মন্ত্রীর বিরুদ্ধে রয়েছে গুরুতর অভিযোগ।
এই ১৪ জন মন্ত্রীর মধ্যে ১৩ জনই কোটিপতি। গড়ে মন্ত্রীদের সম্পত্তির পরিমাণ ৩ কোট ৩৯ লাখ টাকা। সবথেকে ধনবান মন্ত্রী তারাপুর কেন্দ্রের বিধায়ক মেওয়ালাল চৌধুরী। তাঁর সম্পত্তি ১২ কোটি ৩১ লাখ টাকার। সবথেকে কম সম্পত্তির মালিক অশোক চৌধুরী। তাঁর সম্পত্তি ৭২ লাখ ৮৯ লাখের। মন্ত্রীদগের দায় রয়েছে সবথেকে বেশি মুকেশ সাহনির, ১ কোটি ৫৪ লাখ টাকার। মন্ত্রীদের ৪ জনের শিক্ষা অষ্টম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত। ১০ জন স্নাতক বা তার বেশি। ৬ জনের বয়স ৪১ থেকে ৫০ বছর। ৮ জনের ৫১ থেকে ৭৫ বছর। মন্ত্রিসভায় মহিলা রয়েছেন ২ জন।
إرسال تعليق
Thank You for your important feedback