তদন্ত করতে হলে রাজ্যের অনুমতি নিতে হবে সিবিআইকে, জানাল সুপ্রিম কোর্ট

কোনও রাজ্যে তদন্ত করার আগে সিবিআইকে সেই রাজ্যের সম্মতি নিতে হবে। শুক্রবার সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছে, রাজ্যের সম্মতি ছাড়া সিবিআই তদন্ত চালাতে পারবে না। বিচারপতি এ এম খানউইলকর এহং বিচারপতি বি আর গাওয়াইয়ের বেঞ্চ বলেছে, সংবিধানের মূল যুক্তরাষ্ট্রীয় চরিত্রের সঙ্গে এই সিদ্ধান্ত যুক্তিযুক্ত।


কোর্ট দিল্লি বিশেষ পুলিশ আইনের ৫ ও ৬ ধারার উল্লেখ করে বলেছে, সেখানে পুলিশ ও রাজ্যের এক্তিয়ার নিয়ে পরিষ্কার বলা রয়েছে। সেখানে যেমন অন্য রাজ্যে তদন্তের অঘিকার রয়েছে পুলিশের, তেমনই রাজ্যের অনুমতি ছাড়া তাদের তদন্ত করারও অধিকার নেই। 


রাজ্যের অনুমতি নেওয়া হয়নি এই অভিযোগে কিছু অভিযুক্ত, বেসরকারি ও সরকারি কর্মচারীর আবেদনের ভিত্তিতে এই রায় দিয়েছে শীর্ষ আদালত। সম্প্রতি পশ্চিমবঙ্গ, পাঞ্জাব, রাজস্থান, মহারাষ্ট্র, ঝাড়খণ্ড ও ছত্তিশগড় সরকার তাদের রাজ্যে সিবিআইয়ের তদন্তের ওপর থেকে সাধারণ সম্মতি প্রত্যাহার করে নিয়েছে। 


২০১৯ সালের আগস্টে এলাহাবাদ হাইকোর্টের ফার্টিকো মার্কেটিং অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের মামলায় রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে এই আবেদন করা হয়। ওই মামলায় উত্তরপ্রদেশ সরকার জানিয়েছিল, পরে তদন্তে জানা গিয়েছে দুই সরকারি কর্মী জড়িত, তাই তাদের বিরুদ্ধে পরে চার্জশিট দেওয়া হয়েছে। এটাই তাদের বিরুদ্ধে তদন্ত করার পক্ষে যথেষ্ট। এলাহাবাদ হাইকোর্ট তাদের রায়ে বলেছিল, রাজ্য সাধারণ সম্মতি দিয়েছে। তাই তাদের তদন্ত করা বৈধ।

Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post