করোনায় প্রয়াত তামিলনাডুর কৃষিমন্ত্রী

করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন তামিলনাডুর কৃষিমন্ত্রী আর দোরাইকান্নু। শনিবার রাতে মৃত্যু হয়েছে এআইডিএমকের ৭২ বছরের এই রাজনীতিকের। তাঁকে প্রথমে একটি সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। অবস্থার অবনিত হওয়ায় নিয়ে আসা হয়েছিল একটি বেসরকারি হাসপাতালে। 

তামিলনাডুর থাঞ্জাভুরে পাপনাশম বিধানসভা কেন্দ্রে তিনি তিনবার জয়ী হয়েছিলেন। জয়ললিতা তাঁকে মন্ত্রী করেছিলেন। হাসপাতাল থেকে জানানো হয়েছে, তিনি কোভিড নিউমোনিয়ায় ভুগছিলেন। ১৩ অক্টোবর তিনি অসুস্থ হয়ে পড়েন।


Post a Comment

Thank You for your important feedback

أحدث أقدم