মহিলাদের কুপ্রস্তাব, তৃণমূল নেতাকে জুতোপেটা রাজারহাটে

এলাকার মহিলাদের অশ্লীল মেসেজ এবং কুপ্রস্তাব দেওয়ার অভিযোগ উঠল এক তৃণমূল নেতার বিরুদ্ধে। মঙ্গলবার দুপুরে এই ঘটনা নিয়ে ধুন্ধুমার বেধে যায় রাজারহাটের দশদ্রোন এলাকায়। এলাকার মহিলারা অভিযুক্ত ওই তৃণমূল নেতাকে ধরে প্রকাশ্যেই জুতোপেটা করলেন। যদিও এই ঘটনা নিয়ে মুখে কুলুপ এটেছেন ওই নেতা।স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরেই বুদ্ধদেব দাস নামে ওই তৃণমূল নেতা অশ্লীল মেসেজ পাঠাতেন এলাকার মহিলাদের। এমনকি রাস্তাঘাটে কুপ্রস্তাবও দিতেন তিনি। 

 

সম্প্রতি এক মহিলাকে অশ্লীল মেসেজ করতেই বিষয়টি নিয়ে সরব হন তিনি। তিনিই স্থানীয়দের বিষয়টি জানান এবং বাগুইহাটি থানায় অভিযোগও দায়ের করেন। কিন্তু পুলিশ তাঁকে সতর্ক করে ছেড়ে দেয়। এরপরও সেই একই কাজ করায় ফের ক্ষোভ জমতে থাকে স্থানীয় বাসিন্দাদের মধ্যে। মঙ্গলবার দুপুরে অভিযুক্তকে দেখতে পেয়েই এক মহিলা চড়াও হয় তাঁর ওপর। স্থানীয় মানুষজনও বুদ্ধদেব দাস নামে ওই নেতাকে ঘিরে ধরেন। 


মহিলারা প্রকাশ্যে রাস্তাতেই জুতো পেটা করতে থাকেন ওই নেতাকে। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছে যায় বাগুইআটি থানার পুলিশ। তাঁদের সামনেই চলে মারধোর, জামা ছিঁড়ে যায় অভিযুক্ত নেতার। এরপর উত্তেজিত জনতাকে বুঝিয়ে কোনও রকমে অভিযুক্তকে উদ্ধার করে থানায় নিয়ে যায় পুলিশ। যদিও অভিযুক্ত বুদ্ধদেব দাসের সঙ্গে তৃণমূলের কোনও যোগ নেই বলে ঘটনার দায় অস্বীকার করেছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব।  


Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post