করোয়া চৌথ আজ

বাঙালি মোটেই এই উৎসবে যোগ দেয় না তবে বাধাও নেই। মূলত হিন্দিভাষীরা এই ব্রত পালন করে। এটি স্বামীর কল্যাণে উপোস করে স্ত্রীরা পালন করে থাকেন। বাঙালিরা যা পালন করে তা শিবরাত্রি। তবে সবাই এই চৌথ দেখে থাকেন হিন্দি সিনেমায়। সাধারণত দীপাবলির আগে এই পূজা উৎসব পালন করা হয়। সারাদিন উপবাসের পর চাঁদের আলোয় ঝাঁজরি দিয়ে স্বামীর মুখ দেখার পর স্বামী স্ত্রীর হাতে তুলে দেন জালের গ্লাস, এটাই দস্তুর।


আজ কিন্তু এই নিয়ে ছবি পোস্ট করলেন এক বাঙালি ললনা। তিনি হিন্দি সিনেমার অভিনেত্রী বিপাশা বসু। বিপ তার স্বামী করন সিং গ্রোভারের সঙ্গে গতবছরের ছবি পোস্ট করে তাঁর ফ্যানেদের উৎসাহিত করলেন।      

Post a Comment

Thank You for your important feedback

أحدث أقدم