অভূতপূর্ব অসহিষ্ণু ট্রাম্প পরিবার

এর আগে মার্কিন মুলুকে কেউ দেখেনি প্রেসিডেন্ট পরিবারের অস্থিরতা, তাদের প্রশাসনের দাদাগিরি বিশ্বজুড়ে দেখেছে সবাই। কিন্তু আমেরিকায় বসে দেশের জনগণের সামনে অপ্রীতিকর ব্যবহার কেউ কল্পনা করতে পারেনি। চিরকালের বেহিসাবি জীবনযাত্রা সাথে দেশের মানুষকে অবজ্ঞা, আম জনতা ভালোভাবে নেয়নি। ভোটার আগে করোনা আক্রান্ত হওয়ার পর হাসপাতাল থেকে বেরিয়ে মানুষের সাথে মেশা এবং জনসভায় মাস্ক খুলে ফেলা, বাইডেনের সাথে অভব্য আচরণ কোনওটাই তাঁর পক্ষে ভালো হয়নি।


এখন ভোটার ফল বেরতে শুরু হওয়ার পর কোর্টে যাওয়া, নির্বাচনকে চ্যালেঞ্জ জানানো সবই আমেরিকার মতো গণতান্ত্রিক দেশে অভূতপূর্ব ঘটনায় পরিণত হয়েছে। এখন জুনিয়র ট্রাম্প শুরু করেছেন অসভ্যতা। প্রকাশ্যেই বলছেন ২০২৪এর তাদের দলের প্রার্থী নিকি হ্যান্সি নাকি ভোটে সাবোতাজ করেছেন। নিকি দক্ষিণ ক্যারোলিনার প্রাক্তন গভর্নর ছিলেন। পাশাপাশি বিশেষজ্ঞারা বলছেন, একেবারেই গণতন্ত্র মানেন না ট্রাম্প এবং তাঁর পরিবার, এদের বিদায় হওয়াই ভালো।     

Post a Comment

Thank You for your important feedback

أحدث أقدم