করোনায় সংক্রমিত হলেন পর্যটনমন্ত্রী গৌতম দেব। শুক্রবার তাঁর করোনা রিপোর্ট পজিটিভ এসেছে। মাটিগাড়ার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে গৌতম দেবকে। এরপর তাঁর আরটিপিসিআর টেস্টও করা হবে বলে হাসপাতাল সূত্রে খবর। শনিবার তিনি টুইটে লিখেছেন, করোনা পরিস্থিতে আটমাস ধরে তিনি কাজ করে চলেছেন।
কোভিডে আক্রান্ত হয়ে শারীরিকভাবে পরিশ্রান্ত ও ক্লান্ত হলেও মানসিকভাবে যথেষ্ট প্রাণবন্ত। সুস্থ হতে কয়েকটা দিনসময় লাগবে। তাঁর সংস্পর্শে যাঁরা এসেছেন, তাদের পরীক্ষা করিয়ে নিতে ও কয়েকদিন নিভৃতবাসে থাকার জন্য তিনি অনুরোধ করেছেন। উল্লেখ্য, দিনদুয়েক আগে দফতরের কাজে তিনি কলকাতায় এসেছিলেন। শুক্রবার সকালে উত্তরবঙ্গে ফেরেন তিনি।
إرسال تعليق
Thank You for your important feedback