জো বাইডেনের ভারত-যোগ

ডোনাল্ড ট্রাম্পকে হারিয়ে আমেরিকার ৪৬তম প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছে জো বাইডেন। আগামী ২০ জানুয়ারি তিনি শপথ নেবেন মার্কিন প্রেসিডেন্ট হিসেবে। আদতে পেনসিলভেনিয়ার বাসিন্দা জো বাইডেনের বয়স এখন ৭৮ বছর। তিনিই হবেন আমেরিকার সবচেয়ে বয়স্ক প্রেসিডেন্ট।


কিন্তু তাঁর পূর্বপুরুষেরা যে একসময় ভারতেই থাকতেন সেটা কিন্তু অনেকেই জানেন না। সম্প্রতি এই তথ্য সামনে এনে হইচই ফেলে দিয়েছেন আমেরিকার কিংস কলেজের অধ্যাপক টিম উইললসি-উলসে। বহু পুরোনো নথিপত্র ঘেঁটে তিনি প্রামান দিয়েছেন, জো বাইডেনের পূর্ব পুরুষরা এক সময়ে ভারতেই থাকতেন।

 তখন ভারতে ইস্ট-ইন্ডিয়া কোম্পানির শাসন। সেই উনিশ শতকে বাইডেনের দুই পূর্বপুরুষ উইলিয়াম বাইডেন ও ক্রিস্টোফার বাইডেন ইস্ট ইন্ডিয়া কোম্পানির হয়ে কাজ করতেন। তাঁরাই লন্ডন থেকে ভারতে এসেছিলেন ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাজে। এরমধ্যে উইলিয়াম বাইডেনের আচমকা মৃত্যু হয়েছিল ভারতে আসার পর। কিন্তু ক্রিস্টোফার বাইডেন দীর্ঘদিন ভারতে কাজ করেছেন। পরবর্তী সময়ে ভারতেই রয়ে গিয়েছিলেন দীর্ঘসময়।

তৎকালীন মাদ্রাজ বা আজকের চেন্নাইয়ে থাকতেন ক্রিস্টোফার বাইডেন। এঁদেরই উত্তরপুরুষ জো বাইডেন, যিনি মার্কিন যুক্তরাষ্টের পরবর্তী রাষ্ট্রপতি। সম্প্রতি ইন্ডিয়ান কাউন্সিল অফ কালচারাল রিলেশনস-এ এই প্রসঙ্গে একটি প্রতিবেদন লিখেছেন টিম উইলসি। 

তবে এর আগেও ২০১৩ সালে ভারত সফরে এসে একবার নিজের ভাষণে তাঁর ভারত-যোগ নিয়ে বলেছিলেন জো বাইডেন। সেসময় তিনি জানিয়েছিলেন, ১৯৭২ সালে সেনেট নির্বাচিত হওয়ার পরে মুম্বই থেকে তিনি একটি চিঠি পান। ওই চিঠির প্রেরক তাঁকে জানিয়েছিলেন যে তাঁদের সঙ্গে জো বাইডেনদের আত্মীয়তার সম্পর্ক রয়েছে। আর ওই চিঠির প্রেরকের পদবীও ছিল বাইডেন।

কিন্তু সদ্য নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট সেসময় ওই চিঠির প্রেরকের সঙ্গে যোগাযোগ করতে পারেননি। এরজন্য ভারত সফরে এসে দুঃখপ্রকাশও করেছিলেন তৎকালীন মার্কিন সেনেটর জো বাইডেন। উল্লেখ্য, এই দাবি যদি সত্য হয় তবে পরবর্তী মার্কিন প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্টের ভারত-যোগ থাকবে। যা এককথায় অভূতপূর্ব।



Post a Comment

Thank You for your important feedback

أحدث أقدم